
“পাট শিল্পের অবদান, স্মাট বাংলাদেশ বিনির্মাণ” বাংলার পাট বিশ্বমাত এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৪ঠা আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে বস্ত ও পাট মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সংরক্ষণ শীর্ষ প্রকল্প এর আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় জিডিপিতে পাট খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।
অনুষ্ঠানের উপজেলা নিবাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর খান, জেলা পাট বীজ বি এ ডি সি সহকারী পরিচালক মামুনার রশিদ, উপজেলা কূষি অফিসার মাহমুদা সুলতানা, জাতীয় পুরস্কার প্রাপ্ত পাট বীজ চাষী শাহানুর আলম সান্টু।
অনুষ্ঠানে উপজেলার সেরা পাট চাষী মোস্তাফিজুর কে পুরুস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ভেড়ামারা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন।
-জাহিদ হাসান-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা