
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচীতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জামালপুরের সরিষাবাড়ীতে মিছিল, সমাবেশ করেছে। রবিবার (৪ আগষ্ট) সকালে রিয়াজ উদ্দিন তালুকদার স্কুল মাঠ থেকে একটি বিরাট মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজারের প্রধান সড়কে সমাবেশ করে।
মিছিলটি মাহমুদা সালাম মহিলা কলেজ, আরামনগর বাজার এলাকায় সরকারদলীয় নেতাকর্মীদের বাধার সম্মুখীন হয় বলে শিক্ষার্থীরা জানায়।
আওয়ামীলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মোবাইল ফোন চেক করে তাদের হেনস্থা করে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে তারাকান্দি সারকারখানা, শিমলা বাজার এলাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা মিছিল সমাবেশ করেছে।
-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ