
বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকার দিকে অগ্রসর হয়। বাসস্ট্যান্ড চৌরাস্তায় তারা ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় ছাত্ররা ‘দফা এক দাবি এক, স্বৈরাচারির পদত্যাগ’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ সহ নানা স্লোগান দিয়ে গুম গ্রেফতারকৃত সমন্বয়ক শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দমন পীরণ বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং ছাত্র জনতা হত্যাকান্ডের সাথে জড়িত সবার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
প্রশাসনের দায়িত্বরত সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যরা ব্যারিকেড দিয়ে থাকলেও দীর্ঘ সময় ধরে চলা এ কর্মসূচীতে কোন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এসময় শিক্ষার্থীরা মাইক দিয়ে প্রশাসনের প্রতি আহবান জানান ন্যায় সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য। পরে আন্দোলনকারীরা তাদের অবস্থান পরিবর্তন করে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী অবস্থান করে বিক্ষোভ মিছিলটি আবারও জিলা স্কুল বড় মাঠে কিছুক্ষণ অবস্থান করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সমন্বয়করা।
– মোঃ ইসলাম-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ