
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ফুলবাড়ী এলাকায় অপারেশন পরিচালনা করে গাঁজা – ১১২ কেজি, কাভার্ড ভ্যান – ০১টি, গাড়ীর কাগজ০১ সেট,ড্রাইভিং লাইসেন্স – ০১ টি, মোবাইল – ০৩ টি এবং সীমকার্ড – ০৩ টি উদ্ধার করে ।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতেজানতে পারে যে, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য কুমিল্লা জেলা হতে কাকনহাট হয়ে একটি বড় কাভার্ড ভ্যানের আড়ালেঅবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান নিয়ে রাজশাহীর দিকে আসছে। পরবর্তীতে র্যাবের আভিযানিক দল
উক্তআসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে। একপর্যায়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কদমশহর মোড়ে পৌছে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ০১ জন আসামিকে গ্রেফতার করে এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করে।
পরবর্তীতে কাভার্ড ভ্যান তল্লাশি করে মাদকের সন্ধান না পেলে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় তার অপর সহযোগী মূলহোতা ০১ নং আসামীর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আনলোড করে রেখে কুমিল্লায় চলে যাচ্ছিল ।
পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে ধৃত ০১নং আসামীর বসতবাড়ীতে পৌছে তাকে আটক করা হয় এবং বসতবাড়ী তল্লাশি করে বসতবাড়ীর উত্তরাংশে থাকা টিনের ছাউনির নীচে খড়ির ভিতরে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
ধৃত আসামিদ্বয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত পরস্পরযোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কৌশলে সুদূর কুমিল্লা জেলারসীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল ।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
– আবুল হাশেম-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার