প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ
হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২ আগস্ট) রাতে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের শিমুলতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গোতামারী ইউনিয়নের হাফিজুল ইসলামের দুই বছরের মেয়ে হাসিবা। পারুলিয়ায় তার নানা বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য পারুলিয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নিয়ে ইজিবাইকে করে ফেরার পথে শিমুলতলা নামক স্থানে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইজিবাইকটি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত এ ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.