
জয়পুরহাটে জেলা পুলিশের উদ্যোগে আন্তঃ থানা (পুরুষ ও নারী) কাবাডি খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট পুলিশ লাইনস মাঠে এ খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ঘোষণা করেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, যুব সমাজ কে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ থেকে দুরে রাখা ও মুক্তিযুদ্ধের আদর্শে ভবিষ্যত সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই খেলার আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ লেবু প্রমুখ।
টুর্নামেন্টে পাঁচ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ৭৫ জন পুরুষ ও ৭৫ জন নারী খেলোয়াড় অংশ নেন খেলা শেষ বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
-জয়পুরহাট প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান