প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৪, ৬:০৮ পি.এম
তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলার তজুমদ্দিনে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে র্যালী এবং উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান,ভাইস-চেয়ারম্যান আমিন মহাজন, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
-মেহেদী হাসান মামুন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.