প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ
ভেড়ামারায় ফেমাস ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় ফেমাস ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১লা আগষ্ট) সকাল ১১টায় মধ্যবাজারে ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়।
উক্ত অনুষ্ঠানের ভেড়ামারা ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ গামার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল।
সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সহকারী পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর (সংযুক্তি ম্যাটস কুষ্টিয়া) ডাঃ নুরুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুল আলম বিশ্বাস, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আসমান আলী, ভেড়ামারা আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মওলানা এসকেন্দার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান, ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের প্রোঃ জামিরুল ইসলাম জিতু ও রাফিউল ইসলাম বাঁধন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন, আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু সাঈদ।
-জাহিদ হাসান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.