
টাঙ্গাইলের বাসাইলে আইএফআইসি ব্যাংকের “মধুমাস উৎসব” অনুষ্ঠিত হয়েছে। বাসাইল উপশাখার উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে থানা রোডের আইএফআইসি ব্যাংক উপশাখা কার্যালয়ে গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে মধুমাস উৎসবের আয়োজন করা হয়।
মধুমাস উৎসবে বাসাইল উপ শাখা অফিসার ইনর্চাজ কৌশিক বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসএম শিহাব আল মুরাদ, ব্যাংকের অফিসার জান্নাতুল ফেরদৌস ঊর্মি প্রমুখ।
মধুমাস উৎসবে আম, কাঁঠাল, ড্রাগন, পেয়ারা, জাম্বুরা, কলা, আনারস, লটকন সহ বিভিন্ন প্রজাতির মধু ফল আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা