
গত ১২ বছর ধরে বগুড়ার দুঁপচাঁচিয়াসহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের চিত্র ধারন করে সুলতান ভিডিও অ্যান্ড ফটোগ্রাফির পথচলা ছিল গৌরবোজ্জ্বলের। দীর্ঘ এই পথচলায় মাল্টিমিডিয়ার এই প্রতিষ্ঠানটি সমাজের নেতিবাচক প্রভাব ও সমালোচনা উপেক্ষা করে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে।
২৬ জুলাই শুক্রবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের কর্ণধার সুলতান মাহমুদ’র পিতা মোঃ সেকেন্দার আলী প্রাং।
সাদমান হাফিজ অপু’র সঞ্চালনায় বিভিন্ন মতবিনিময় ও সাফল্যের আলোচনা এবং শুভেচ্ছা বিনিময় শেষে অনুষ্ঠানে দোয়া ও ১২ পাউন্ড কেক কর্তন করা হয়।
বর্তমানে খুব কিছু প্রতিষ্ঠান আছে যারা এ ব্যবসায় ধারাবাহিক সাফল্য নিয়ে ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। অনুরূপভাবে গৌরব, সাফল্য ও অর্জনের সঙ্গে সুলতান ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি তার প্রতিষ্ঠার ১যুগ পূর্তি পালনের বিরল সৌভাগ্যের অধিকারী।
২০১২ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় কিছু ক্যামেরা ও কম্পিউটারসহ মাল্টিমিডিয়া উপকরন নিয়ে,এরপর ক্রমান্বয়ে গ্রাহক সন্তুষ্টি অর্জন করায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আর এভাবেই বছরের পর বছর যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যায়। ধাপেরহাটে অবস্থিত এই প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ও ভালবাসা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন অত্র প্রতিষ্ঠানের কর্ণধার তরুন ব্যবসায়ী সুলতান মাহমুদ।
এসময় উপস্থিত বগুড়া জেলা ক্যামেরাম্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম (জয়) বলেন, বর্তমান বাংলাদেশ যেখানে যুবসমাজের প্রায় বেশির ভাগ যুবক বিভিন্নভাবে মাদকাসক্ত, সেখানে সুলতান ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি’র সুলতানসহ জড়িত সকল যুবক এক ভিন্ন দৃষ্টান্ত দেখালেন তাদের এই যুগ পূর্তি সফলতায়। এমন পেশা’কে সম্মান জানানোর আহবান জানিয়ে তিনি বলেন খুব শীঘ্রই আমরা বগুড়াসহ অন্যান্য জেলার ক্যামেরাম্যান ও মাল্টিমিডিয়া ব্যবসায়ীদের সাথে যোগাযোগ ও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন সবার মাঝে সহজেই পরিচিতি ও বন্ধন সৃষ্টি হয়।
ডেকোরেটর ব্যবসায়ী বেলাল হোসেন বলেন বর্তমানে ফটোগ্রাফি-ভিডিওগ্রাফি মাল্টিমিডিয়া ব্যবসা একটি জনপ্রিয় ব্যবসায় পরিচিতি পেয়েছে। তিনি বলেন ব্যবসা সুষ্ঠু ও সমন্বয় করে চলার জন্য সকল ব্যবসায়ী ও ক্যামেরাম্যানদের ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠনের মধ্যে দিয়ে পরিচালিত হলে সবাই উপকৃত হবেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্যামেরাম্যান এ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, আলমগীর হোসেন,মোঃ আশিক, অত্র প্রতিষ্ঠানের কর্মরত আশিক,রাকিব,রবিউল,শফিকুল,তইদুল এবং অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাব্বির হাসান,মুফতি নিজাম উদ্দীন,ফেরদাউস ইসলাম,ফিরোজ হোসাইন প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২