
ভারতে পাচারকালে ১৬ কোটি টাকার আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা। গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি। এর আগে ভোররাতে দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এসব বিষ উদ্ধার করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এসময় জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পরে বিজিবি সদস্যরা মহামূল্যবান ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করে। উদ্ধারকৃত এ বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলেও জানান তিনি।
-জয়পুরহাট প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক