
বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ ছাত্র হত্যা ও ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি গাইবান্ধা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক আল আমিন বিন হুসাইন, সদর উপজেলা সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, পলাশবাড়ি উপজেলা সভাপতি মো. আমিনুল ইসলাম, সংগঠনের জেলা প্রচার সম্পাদক মুফতি ইউসুফ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াজ, সহ-সভাপতি মো. আল মামুন, সাধারণ সম্পাদক মো. সাইম আহমেদ প্রমুখ।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক