প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ণ
ভৈরবে কোটা আন্দোলনকারী ও র্যাব-পুলিশের সংঘর্ষ। টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ

ভৈরবে আকবর নগর বাসষ্ট্যান্ডে কোটা আন্দোলনকারীদের সাথে র্যাব -পুলিশের ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে । এ সময় পুলিশ বেশ কিছু টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দেয় ।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে । আজ ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ছাত্ররা ভৈরব - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরব আকবর নগর বাসষ্ট্যান্ডে মহাসড়ক দখল করে বিক্ষোভ করে।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি এর নেতৃত্বে র্যাব ও পুলিশ তাদেরকে অবরোধ তুলে নিতে আহবান জানায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশ ও র্যাবের উপর ইটপাটকেল নিক্ষেপ করে । এ সময় পুলিশ ও র্যাব আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ।
সিংকঃ এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃসফিকুল ইসলাম জানান মহা সড়ক অবরোধ করে কিছু ছাত্র ও বহিরগতরা। এ সময় তাদের কে সড়ক থেকে চলে যেতে বললে তারা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে । পরে আত্মরক্ষার্থে আমরা টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.