প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ৫:০৪ পি.এম
গাইবান্ধায় জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (১৭ জুলাই) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জীমের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে। এর আগে মঙ্গলবার গভীর রাতে জেলা শহরের ফকিরপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জীমের ছোট ভাই জেলা বিএনপির সদস্য অ্যাড. খন্দকার আল আমিন বলেন, রাতে বাস টার্মিনাল এলাকা থেকে জীম বাসায় ফিরছিলেন। পথে ফকিরপাড়া মোড় থেকে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, কোন মামলা নয়, মূলত চলমান সাধারণ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন দমানোর অংশ হিসেবে জেলা ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.