প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ
শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুল বাড়িতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার ১৭(জুলাই) সকাল ১০ টার সময় ফুলবাড়ী সরকারি কলেজে সমবেত হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘দফা এক, দাবি এক, কোটা নট কাম ব্যাক’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বেলা ১১টার দিকে সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিমতলা মোড় দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড় দিয়ে পুনরায় সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামুল করিম শান্ত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ, অনেকে বক্তব্য দেন। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের যৌক্তিক আন্দোলনে কেন হামলা চালানো হচ্ছে। হামলা করে আমাদের থামিয়ে রাখা যাবে না। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই, করতে হবে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
-মো. মোরসালিন ইসলাম-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.