
কোটা সংস্কারের দাবিতে ও সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন তারা।
এর আগে সকাল ১১টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে কোটা সংস্কারের দাবিতে ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নানা স্লোগান দেন। পরে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, কাঁচপুরে ওমর আলী স্কুলের সামনে ঢাকাগামী সড়কে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক