
টাঙ্গাইলের বাসাইলে বলগেট দিয়ে বালু উত্তোলন করায় মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ঝিনাই নদীর ভৈরপাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। বরিশাল জেলার সরুপকাঠি উপজেলার রাজাবাড়ি গ্রামের মৃত আবু হানিফের ছেলে নাজমুল হাসান(৩০) র্দীঘ দিন বলগেট দিয়ে অবৈধভাবে বালু মাটি উত্তোল করে আসছিলো তাদেরকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১)ধারা লংগনে ১৫ (১)ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নেয়ামত উল্ল্যা এ তথ্যটি নিশ্চিত করে জানান, ১টি বলগেড নৌকার মালিক কে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান