
মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক ও স্টার লাইন গ্রুপের জনসংযোগ কর্মকর্তা জসিম মাহমুদকে দেখতে যান দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ। শনিবার ফেনীর আলোকদিয়া গ্রামের নিজ বাড়িতে দেখতে যান ট্রাস্ট’র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ট্রাস্টের চেয়ারম্যান এম.এ তাহের পন্ডিত, পরিচালক নূরুল আলম খাঁন, ট্রেজারার আবদুল্লাহ আল মামুন,পরিচালক আবদুল মুনাফ পিন্টু, তবারক হোসেন সোহেল ও আলাউদ্দিন আল হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জুলাই জসিম মাহমুদ নিজ বাড়ি থেকে অফিসে আসার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন। এতে তার ডান হাতের বাহুর আংশিক হাড় ভেঙে তিনটি ফ্র্যাকচার হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান