
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭জন।
১১ জুলাই সকাল অনুমান ১০ ঘটিকায় উপজেলার রাজাহার ইউনিয়নের দেউলাবাড়ী,বানেশ্বর,নিচকিনচাপড় ও কুকরাইল গ্রামের ৮ জন গরু ক্রেতা বিক্রেতা নিজ এলাকা থেকে দিনাজপুরের রানীগঞ্জ হাটে ভটভটি যোগে যাবার সময় রানীগঞ্জ বাসস্ট্যন্ড এলাকায় উল্টো দিক থেকে আসা মিনি ট্রাক ভটভটি টিকে সজোরে ধাক্কা দিলে ভটভটিতে থাকা লোকজন ও গরু ছিটকে পরে ৮ জন আহত হয়।
স্হানীয়রা আহতদের ওছমানপুর হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে গুরুতর আহত দেউলাবাড়ীর আব্দুল সোনারের পুত্র আঃ রশিদ মৃত্যুবরন করেন। গুরুতর আহত বানেশ্বরের নুরুজ্জামানের পুত্র আবেদ হোসেন ও তছির উদ্দিনের ছেলে তারিক ও আবেদের পুত্র ভটভটি চালক সোহাগকে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার্ড করা হয়েছে।
অন্যান্য আহতদের মধ্যে দেউলাবাড়ির তছির উদ্দিনের ছেলে আব্দুল ওহাব, বানেশ্বরের আব্দুলের পুত্র মাজেদ,নিচকিনচাপরের আজিজুল, কুকরাইলের তছকিন উদ্দিন চিকিৎসাধীন আছেন।
-আঃ খালেক মন্ডল-

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন