প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ
ভৈরবে রোহিঙ্গা নারীসহ ২ জন গ্রেফতার। থানায় মামলা

ভৈরবে রোহিঙ্গা নারীসহ ২ জন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে ভৈরব থানায় ১ টি মামলা দায়ের করেছে । পুলিশ ও উপজেলা নিবর্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানাযায়, মঙ্গলবার বিকালে হামিদা বেগম নামে ১ রোহিঙ্গা নারী এরশাদ নামক ১ সহযোগীর মাধ্যমে ভূয়া জন্ম নিবন্ধন নিয়ে ভৈরব উপজেলা নির্বাচন অফিসে যায় জাতীয় পরিচয় পত্র ( এনআইডি) কার্ড করতে। পরে যাচাই - বাছাই করে ভূয়া জন্ম নিবন্ধন প্রমাণিত হলে পুলিশে খবর দিলে পুলিশ ২ জনকে আটক করে থানায় নিয়ে যায় ।
জানাযায় এরশাদের বাড়ি কক্সবাজারে । সে একজন দালাল । এ ঘটনায় রাতে নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ভূয়া জন্ম নিবন্ধনে এনআইডি করতে আসলে তাদেকে আটক করে খবর দিলে আমরা হামিদা ও তার সহযোগী এরশাদ কে আটক করে থানায় নিয়ে যায় ।
পরে নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে । এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, ভূয়া জন্ম নিবন্ধন নিয়ে এনআইডি করতে এলে আমরা হামিদা ও তার সহযোগী এরশাদ কে তাদের আটক করে পুলিশে দেয়। পরে রাতে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০ আইনে মামলা রুজু করেছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.