
ভৈরবে রোহিঙ্গা নারীসহ ২ জন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে ভৈরব থানায় ১ টি মামলা দায়ের করেছে । পুলিশ ও উপজেলা নিবর্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানাযায়, মঙ্গলবার বিকালে হামিদা বেগম নামে ১ রোহিঙ্গা নারী এরশাদ নামক ১ সহযোগীর মাধ্যমে ভূয়া জন্ম নিবন্ধন নিয়ে ভৈরব উপজেলা নির্বাচন অফিসে যায় জাতীয় পরিচয় পত্র ( এনআইডি) কার্ড করতে। পরে যাচাই – বাছাই করে ভূয়া জন্ম নিবন্ধন প্রমাণিত হলে পুলিশে খবর দিলে পুলিশ ২ জনকে আটক করে থানায় নিয়ে যায় ।
জানাযায় এরশাদের বাড়ি কক্সবাজারে । সে একজন দালাল । এ ঘটনায় রাতে নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ভূয়া জন্ম নিবন্ধনে এনআইডি করতে আসলে তাদেকে আটক করে খবর দিলে আমরা হামিদা ও তার সহযোগী এরশাদ কে আটক করে থানায় নিয়ে যায় ।
পরে নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে । এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, ভূয়া জন্ম নিবন্ধন নিয়ে এনআইডি করতে এলে আমরা হামিদা ও তার সহযোগী এরশাদ কে তাদের আটক করে পুলিশে দেয়। পরে রাতে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০ আইনে মামলা রুজু করেছি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান