
ভোলার বোরহানউদ্দিনে ২শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ কুঞ্জেরহাট বাজারে কৃষি ব্যাংক গলি থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, তজুমদ্দিন উপজেলার দক্ষিণ চাপরি গ্রামের আঃ খালেক এর ছেলে মোঃ মিরাজ (৩৫) ও বোরহানউদ্দিন উপজেলার কচিয়া ০৭নং ওয়ার্ডের আঃ জলিল মাতব্বরের ছেলে মোঃ সিরাজ মাতব্বর (৩৬)।
জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম) এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা শাখার তত্ত¡াবধানে ডিবির এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২শ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইন একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী