
দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর’ – কবির এ আরতি আজ অরণ্য রোদন এ পরিণত হয়েছে। কেননা অরণ্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে। এ হচ্ছে মানুষের আত্মঘাতী কর্ম। বনজ সম্পদকে টিকিয়ে রাখা ও এর সম্প্রসারণ’র জন্য প্রফেসর ড. হুমায়ুন কবীর এর নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ,ভেষজ ঔষধি গাছ রোপণের মধ্যে দিয়ে এ অভিযান কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ড. হুমায়ুন কবীরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাংবাদিক মোঃ সোহরাব হোসেনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ সময় প্রকল্প বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে প্রকল্প কর্মকর্তা বলেন এ অভিযান অব্যাহত থাকবে।
-মোঃ সবুজ ইসলাম-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান