
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুর আগে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ এবং সাবেকদের বিদায় অনুষ্ঠান এই প্রথম আয়োজন করার ঘটনা ঘটে।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারএর সভাপতিত্বে অনাঢ়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।
বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শিখা খাতুন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারএর নেতৃত্বে ইউপি চেয়ারম্যানগন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কজালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তারকে বিদায় এবং নব নির্বাচিতদের বরণ করে নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নদীপথে পোগলদিঘা ইউনিয়নে বানভাসী প্রায় সাড়ে তিনশত মানুষের মধ্যে চাল বিতরণ করেন।
-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল