প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ণ
রথযাত্রায় বিদ্যুৎতায়িত হয়ে ৫ জনের মৃত্যু

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেলে শহরের সেউজগাড়ি আমতলা মোড়ে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে পাঁচ জনের মৃত্যুর হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। নিহতরা হলেন, অলোক, নরেশ, রঞ্জিতা, অতশী এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত একজনের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি বিকাল ৫টায় বের হয়। পথিমধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় রথের গম্বুজটি রাস্তার উপর থাকা হাইভোল্টেজের বৈদু্যতিক তারের সংস্পর্শে আসে। রথের গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদু্যতিক তারের সাথে সংস্পর্শে আসার সাথে সাথে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তিনজন মারা যান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.