প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ
নিখোজের ৪দিনপর প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ

নিখোজের ৪দিন পর কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন বন্ধবের হাজিপাড়া গ্রামের আকরুমা (২৮) নামের এক শারিরীক প্রতিবন্ধির গলিত লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। গতকাল রবিবার (৭জুলাই) সকাল ৯ঘটিকায় এ লাশ উদ্ধার করা হয়।
স্ানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৪দিন থেকে আকরুমা নিখোজ রয়েছে অনেক খোজাখুজির পরেও সন্ধান পায়নি তার পরিবার ।
রবিবার সকালে বাড়ীর পশ্চিমে পাশে ময়লা ফেলতে গেলে ময়লার স্তূপের পার্শে আকরুমার লাশটি ভেসে থাকতে দেখাযায় পরে আশে পাশের লোক জনকে ডেকে লাশঠি সনাক্ত করেন পরিবারগণ। এবং রৌমারী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কে জানালে তিনি থানায় জানাতে বলেন তখন থানা পুলিশকে জানায় । মৃত্যু আকরুমা রৌমারী সদর ইউনিয়ের নতুন বন্ধবের হাজীপাড়া গ্রামের পিতা,মত্যু আনছার আলীর মেয়ে ।
রৌমারী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন মেয়েটি প্রতিবন্ধী ও তার মিরকি ব্যারাম ছিল তাই এবার বন্যা আসার পর পানিতে ঢুবে জায় এবং মত্যু হয়।
রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় ও স্ানীয় জনপ্রতিনিধিদের সুপারিশ লাল দাফনের অনুমিত দেওয়া হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.