
নওগাঁর ধামইরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে এ ঘটনা ঘটে। নিতহ দুই শিশুর নাম লক্ষণ (৩) ও রাম(৩)। তারা উভয়ে একই গ্রামের সুজিত ওরাওঁ এর যমজ সন্তান।
পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল হিল মাহমুদ চৌধুরী।
স্থানীয় ইউপি সদস্য আবু সালাম বলেন, সকালের খাবার খেয়ে ওই দুই ভাই বাড়ির পাশে খেলতে থাকে। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুই ভাই বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন , ‘দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।
– জাহিদুল হক মিন্টু-

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩