হোম » সারাদেশ » গাইবান্ধায় ফ্রেন্ডশিপের আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে

গাইবান্ধায় ফ্রেন্ডশিপের আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে

গাইবান্ধায় “প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজ ভিত্তিক পুনর্বাসন ও আমাদের করণীয়” শীর্ষক এক এ্যাডভোকেসি সভা ৭ জুলাই রবিবার গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 
ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি ইনক্লুসন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পের কর্মকাণ্ড নিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক লাকী মারান্ডী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমাজ সেবার উপ-পরিচালক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবার সহকারী পরিচালক মোঃ কামরুল হাসান সরকার।
বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা নাজমুল আলম খোকন, সাংবাদিক শাহজাহান সিরাজ প্রমূখ।
সভায় গাইবান্ধা জেলায় কর্মরত বিভিন্ন উপজেলা সমাজসেবা অফিসারগন সহ ফ্রেন্ডশিপ এর মাঠ পর্যায়ে কর্মরত অনেকেই উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!