হোম » সারাদেশ » নওগাঁয় কড়াই কিনতে গিয়ে লাশ হয়ে ফিরল হোটেল ব্যবসায়ী

নওগাঁয় কড়াই কিনতে গিয়ে লাশ হয়ে ফিরল হোটেল ব্যবসায়ী

জাহিদুল হক মিন্টু  নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল-ভটভটির মুখোমুখি সংঘর্ষে শিমুল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে । বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার নওহাটার চাংকুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল (৩০) নওগাঁ সদর উপজেলার মধ্য-দূর্গাপুর গ্রামের শহিদুলের ছেলে। তিনি নওগাঁ শহরের দয়ালের মোড়ে হোটেল ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, শিমুলসহ আরো দুই জন হোটেলের কড়াই কিনার জন্য মোটরসাইকেল যোগে নওগাঁ থেকে মহাদেবপুরের নওহাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে নওহাটার চাংকুড়ি মোড়ে পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটতে গিয়ে বিপরীত দিক থেকে আশা একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে শিমুল মারা যান। মোটরসাইকেলে থাকা আরো দুই জন আরোহী আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য পাঠিয়ে দেয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!