প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৪, ৪:২৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে তিন দিনব্যাপী কন্দাল ফসল কৃষি মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন

পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে আজ থেকে শুরু হয়েছে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা ২০২৪।
আজ শনিবার (৬জুলাই) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বোদা উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলা -২০২৪ এর শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম সুজন।
উদ্বোধন শেষে বোদা উপজেলা গণমিলনায়তনে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ্ব মোঃ আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, এবং সাবেক মেয়র,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহমেদ রাশেদ-উন-নবী সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুণ ইসলাম সুজন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে দেশের কৃষিতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। উত্তরোত্তর কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। এসময় তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায বৃক্ষরোপনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর তহবিল হতে এলাকার ৩১জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ৪২ হাজার টাকা ও ২টি বাইসাকেল এবং সংসদ সদস্যের নিজ তহবিল হতে ২৪ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরপর অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় মোট ১০ টি স্টলে কন্দাল ফসল সহ ফলজ ও বনজ গাছের চারা ও কৃষির নানা উপকরন প্রদর্শন করা হয়েছে। আগামী ৮ জুলাই পর্যন্ত এ মেলা চলবে।
-আল মাহমুদ দোলন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.