প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ
ভেড়ামারায় মাছ ব্যাবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (৬ঠা জুলাই) সকালে শহরের রেল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন।
জানাগেছে, অভিযানে দুই মাছ ব্যবসায়ী মো. কুব্বাত আলী (৩৮) ও মো. বাপ্পি হোসেন (৪২) মানবদেহের ক্ষতিকারক জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রয় করছিল। এ অপরাধে তাদের দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আনোয়ার হোসাইন বলেন, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০- এর ৩১ ধারায় রেল বাজারে মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ী মো. কুব্বাত ও মো. বাপ্পির নিকট থেকে মানবদেহের ক্ষতিকার জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। এ অপরাধে এ দু’জনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
-জাহিদ হাসান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.