
আজ ০৬ (জুলাই) শনিবার সকাল ১১ টায় বোদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বোদা উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলা -২০২৪ এর শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম সুজন এমপি, মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় ২ ।
উক্ত কৃষি মেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহরিয়ার নজির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ আজহার আলী, বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা , বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি , বোদা উপজেলা শাখা এবং সাবেক পৌর মেয়র। আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রবিউল আলম সাবুল, বাংলাদেশ আওয়ামী লীগের ১ন় যুগ্ম সাধারণ সম্পাদক, বোদা উপজেলা শাখা। এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহমেদ রাশেদ-উন-নবী পরিচালনায় এ মেলার উদ্বোধন হয়।
এরপর অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ-উন-নবী জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে মোট ১০ টি স্টল প্রদর্শন করা হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত এ মেলা চলবে।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল