প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি গত ০৫ জুলাই শুক্রবার দুপুরে হঠাৎ চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় তিনি একজন ডাক্তার ছাড়া কোন ডাক্তারকে হাসপাতালে উপস্থিত না পেয়ে এবং হাসপাতালে নানা অনিয়ম দেখে চরম অসন্তুষ্টি প্রকাশ করেন। এমনকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল এরফানকে কর্মস্থলে পাননি তিনি। এসময় তাৎক্ষনিক তিনি চট্টগ্রামের সিভিল সার্জনকে ফোন করে স্বাস্থ্য কর্মকর্তাসহ কর্তব্যরত চিকিৎসকদের উপস্থিত না থাকার বিষয়টি জানান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দ্রুত বদলি করে নেয়ার আদেশ দেন।
এদিকে প্রতিমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেয়ার সময় একজন নার্সের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ পান রোগীদের কাছ থেকে। সাথে সাথে তিনি উপস্থিত ডাক্তারকে এব্যাপারে ব্যবস্থা নিতে এবং শেষবারের মতো সতর্ক করার নির্দেশ দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.