
নাটোরের নলডাঙ্গায় বাড়ীর গাছ থেকে আম পাড়তে গিয়ে তালহা মন্ডল নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার(৩ জুলাই) উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তালহা মন্ডল মন্ডলপাড়া মহল্লার আশরাফুল ইসলামের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান,বিকাল ৫ টার দিকে তালহা তাদের বাড়ীর পাশের আম বাগানে আম পাড়তে যায়। এ সময় সে গাছে ওঠে এবং একটি বাঁশ দিয়ে আম পাড়া শুরু করে। আম পাড়ার এক পর্যায়ে গাছের উপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুতায়িত হয়ে তালহা আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু তালহাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি নিহত শিশুর পরিবারের সদস্যরা বাড়ীতে নিয়ে চলে যায়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,ঘটনাটি জানতে পেরে শিশুর বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান