
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ জুলাই) বিকেলে জেলা বিএনপির সভাপতির গৃর্দানারায়নপুরস্থ বাসভবনের সামনের রাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর সঞ্চলনায় সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ড.মামুন আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মানু বক্তব্য রাখেন। এছাড়াও এসময় জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ