
চট্টগ্রাম জেলার চন্দনাইশে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। উপজেলার গাছবাড়িয়াস্থ মক্কা পেট্রোল পাম্পের ২০০ গজ দক্ষিণে চট্টগ্রাম -কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক থেকে গত ০১ জুলাই বিকাল অনুমান সাড়ে ৪টার দিকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থেকে পুলিশ এসব গাঁজা উদ্ধার করে।
জানা যায়, ঘটনারদিন বিকেলে গাছবাড়িয়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস পার্শ্ব থেকে ধাক্কা দিয়ে দূর্ঘটনা সংঘটিত করে পালিয়ে যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে মোবাইল-১ দিবা টহলপার্টি ইনচার্জ এসআই (নিঃ)মোঃ আবু কাউছার তার টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এসময় স্থানীয় লোকজন জানায় পুলিশকে জানায়, প্রাইভেট কার ঢাকা মেট্টো-গ-১৫-৫৮০৩ গাড়িটি দূর্ঘটনাকবলিত হওয়ার পরই চালক ঘটনাস্থলে গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়। টহলটিম আশে-পাশে তল্লাশী করে তার উপস্থিতি নিশ্চিত না হওয়ায় কারটি জব্দ করে। পরে গাড়িতে তল্লাশী চালিয়ে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে স্থানীয় গ্যারেজ মিস্ত্রী মোঃ সেলিম উদ্দীনের মাধ্যমে উক্ত প্রাইভেট কারের পিছনের ডালা খুলে মালামাল রাখার স্থানে লাল প্লাষ্টিকের নেটের বস্তায় সাদা পলিথিনে মোড়ানো খাঁকি কালারের কছটেপে পেঁচানো ০৩(তিন)টি বড় পুটলা দেখতে পেয়ে তা স্বাক্ষীদের মোকাবেলায় জব্দ করে।ওজন পরিমাপক যন্ত্র দ্বারা পরিমাপ করে প্রতি পুটলায় ০৮(আট) কেজি করে মোট ২৪(চব্বিশ) কেজি গাঁজা হেফাজতে নেয় পুলিশ। যার আনুমানিক মুল্য সাত লক্ষ বিশ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মো. এরফান জানান, গাঁজা উদ্ধারের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার