
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লক ও ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আনোয়ার ইসলাম উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। অপরদিকে ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।
সামছু-দৌজা নয়ন বলেন, মঙ্গলবার দিনভর মাঝারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। এক পর্যায়ে ভোর ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটির নিচে চাপা পড়ে এক রোহিঙ্গা মারা যান।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বালুখালী ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু রোহিঙ্গা নাকি স্থানীয় বাসিন্দা তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
গত ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধসে ৮ জনের মৃত্যু হয়।
-কক্সবাজার প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক