
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে মাদক কারবারিরা। সোমবার (১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার বয়রাতলা নামক এলাকায় ঘটে এ ঘটনা।
এসময় ফয়সাল, রবিউল ইসলাম রাজু, মাসুম হাওলাদার,রাকিব সহ আর অনেকে আহত হয় পরে আহত অবস্থায় তাদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠী সূত্রে জানা যায়, মোরেলগঞ্জের বয়রাতলা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে কিছু মাদক ব্যবসায়ী। গত কয়েক মাস আগে ফয়সাল ও তার বন্ধুরা তাদের মাদক ব্যবসায় বাধা দেয়। এ নিয়ে তাদের সঙ্গে মাদক ব্যবসায়দের বাগবিতণ্ডা হয়।এর ই জের ধরে সোমবার রাতে বয়রাতলা এলাকায় ফয়সাল, রবিউল ইসলাম রাজু, রাকিব,মাসুমসহ আর অনেককে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার পরে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম বলেন, বঙ্গবন্ধু’র আদর্শকে মনে ধারণ করে ছাত্রলীগ করে ছাত্রলীগ নেতাকর্মীরা তাই যতদিন না মাদকদ্রব্যে বিক্রি বন্ধ হয় ততোদিন এর বিপক্ষে যুদ্ধ করে যাবে ছাত্রলীগ নেতাকর্মীরা এতে যদি তাদের জীবন দিতে হয় তাতেও তারা রাজি আছে।
এ বিষয় মোরেলগঞ্জ থানায় যানতে চাইলে বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
-মোরেলগঞ্জ প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান