হোম » সারাদেশ » বান্দরবনে সড়ক দুর্ঘটনায় নিহত  শিক্ষার্থী জয়নবের পরিবারকে অর্থ সহায়তা প্রদান 

বান্দরবনে সড়ক দুর্ঘটনায় নিহত  শিক্ষার্থী জয়নবের পরিবারকে অর্থ সহায়তা প্রদান 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিল এর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী,বান্দরবনে সড়ক দুর্ঘটনায় নিহত জয়নবর পরিবারের হাতে নগদ ৩ লক্ষ ৪২ হাজার ৯০ টাকা তুলে দেয়া হয়। 
গতকাল মঙ্গলবার (২জুলাই) সকালে আনুষ্ঠানিক ভাবে তার নিজ বাড়িতে এই অর্থ দেওয়া হয় । এ সময় উপস্তি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, ভ্রমণ কন্যা ট্রাভলটস অফ বাংলাদশ এর সহ প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক,জয়েন্ট সেক্রেটারি ভ্রমণকন্যা সিলভী রহমান, প্রাপ্তি আচার্য ও কাকলী আক্তার মীম, কার্যকরী কমিটির সদস্য, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রৌমারী প্রসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাংবাদিক ও সংগঠক এসএমএ মামুন, বাংলাদশ প্রসক্লাব রৌমারী শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক শাহরিয়ার নাজিম, সাখাওয়াত হোসেন সাখাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন শ্রেণীর-পেশার মানুষ উপস্তি ছিলেন।
প্রসঙ্গত গত ২০ জানুয়ারী ২০২৪ পর্যটক বান্দর বোনের  কিওক্রাডাং পাহাড় ভ্রমণকন্যার ২২৬ তম ইভটর ৫৭ জন মহিলা পর্যটক নিয় ঢাকায়  আসার পথে চাদর গাড়ি খাদে পরে মর্মাÍিক দূর্ঘটনায় মত্যুবরণ করেন জয়নব আক্তারসহ আরা  ২জন। জয়নব খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাধ বিদ্যায় অনার্স শেষে মাস্টার্স অধ্যায়নরত ছিলেন। জয়নব ভ্রমণকন্যা’র রংপুর বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কাজে ভুমিকা রাখেন। তিনি রৌমারী উপজলা মন্ডলপাড়া গ্রামর আব্দুল জলিলের কনিষ্ঠ কন্যা ছিলেন। বান্দরবোন থেকে জয়নব এর মরদেহ ওই রাতই ঢাকায় আনা হয় , পরের দিন রবিবার দুপূর ২টায় জয়নব এর নিজ এলাকা রৌমারী কেরামতিয়া আর্দশ ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং রৌমারী কেদ্রীয় কবরস্ান দাফন সম্পন করা হয়।
-কুড়িগ্রাম প্রতিনিধি-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!