
সংবাদপত্রকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অনিবার্য এক উপাদান হিসাবে বিবেচনা করা হয়। সাংবাদিকদের জাতীর বিবেকও বলা হয়। সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। সংবাদপত্রের যাত্রা যথেষ্ট প্রচীন হলেও বিংশ শতাব্দিতে সংবাদপত্র বিভিন্ন দেশীয় আন্তজাতিক পরিমন্ডলে বেশ কিছু তাৎপর্যপূর্ন ভূমিকা পালন করেছিল, বর্তমানেও করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ওয়াটার গেট কেলেংকারী সংশ্লষ্ট সাংবাদিকতার গভীর তাৎপর্যপূর্ন নিয়ামকের ভূমিকা পালন করেছিল।
বাংলাদেশের সাংবাদিকগণ তাৎপর্যপূর্ন ইতিবাচক ভূমিকার স্বাক্ষর রেখেছেন। একটি দেশের সাংবাদিক, পুলিশ, রাজনৈতিক নেতা, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী যদি সৎ, যোগ্য, বাস্তববাদী হয় তবে যে কোন ধরনের উন্নতি করতে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কথা নয়। কিন্তু আমাদেশের ওই সব মানুষ গুলি কতটা সৎ, তার নমূনা হিসেবে দেখা যাচ্ছে বর্তমান ফুলবাড়ীতে কেউবা ফেনসিডিলখোর , কেউ হিরোইন খোর নেশা করার টাকার জন্য যার, তার বিরুদ্ধে নিউজ করে নেশার টাকা যোগায়। কেউ দাদন ব্যবসায়িক , আবার কেউ মাদক ব্যবসার সাথে জড়িত, কেউ ইসলামি লেবাস পড়ে গীবত করে বেড়ানো তার কাজ সরকারি প্রতিটা দপ্তরে। কেউ নারী ধর্ষণ মামলার আসামি, আবার কেউ কেউ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মাদক ব্যবসায়িদের ধরে কেস বানাচ্ছে । আবার কেউ ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দুই পক্ষের কাছ থেকে অর্থে হাতিয়ে নিচ্ছে।
এ কাজ সচেতন নাগরিক সমাজ বলছে বর্তমান সাংবাদিকতার এই মহান পেশা কে নিয়ে অপরাধকারীরা অপব্যবহার করছে মাদক পয়েন্ট থেকে শুরু করে , প্রতিটি জায়গায় চাঁদাবাজি করছে আবার ইসলামি লেবাস পড়ে নিজেকে সৎ হিসেবে দাবি করছে। সৎ অফিসারের বিরুদ্ধে বিভিন্ন মহলে ক্লিকবাজ গীবত করা তারেই কাজ কখনো নিজেকে মিডিয়া ব্যক্তিত্ব পরিচয় দিচ্ছে । বেশিরভাগ দেখা যায় মোটর সাইকেলে প্রেস লাগিয়ে বহাল তবিয়তে চলছে। এধরেন হলুদ ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের জোর দাবি জানিয়েছে ফুলবাড়ি বাসি।
-ফুলবাড়ী প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল