
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় একটি লবণের মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) সকালে হ্নীলা আলীখালী হাইওয়ে ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছেন, ধারণা করা হচ্ছে অন্তত ৮ দিন আগে এই ব্যক্তির মৃত্যু হতে পারে। মৃত্যু বা হত্যার পরে লাশ মাটিচাপা দিয়েছে দুর্বৃত্তরা৷
টেকনাফ থানার ওসি ওসমান গনি জানান, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে মাঠিচাপা দেয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশের খবর জানতে পারি । সঙ্গে সঙ্গে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি। কারণ লাশের বডি একেবারে পঁচে গেছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু