
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ।
গতকাল রবিবার (৩০ জুন) ৮ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সন্ত্রাসীর নাম শামসুল আলম (৩৫) তিনি একই ক্যাম্পে বসবাসরত আব্দুর রাজ্জাকের পুত্র।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সন্ত্রাসীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শার্টার গান ও ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ইন্টেলিজেন্ট তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল এর নির্দেশনায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের কমান্ডার সহকারি পুলিশ সুপার অংশু কুমার দেব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প-০৮ ওয়েস্ট এর মেইন ব্লক-এফ,সাব ব্লক-এইস/৩৭ তে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
সাধারণ রোহিঙ্গারা জানান,অস্ত্রসহ আটক শামসুল আলম দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে নানা অপরাধমূলক ঘটনায় জড়িত ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অস্ত্রসহ আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান