
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, গত ২৭ জুন মোছা. নারগিস বেগম শেরপুরের একটি ব্যাংক থেকে নগদ আড়াই লক্ষ টাকা উত্তোলন করে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি প্রতিবেশী মো. আলীমুল ওরফে আলীম জানতে পেরে তা চুরি করার পরিকল্পনা করে। সে মোতাবেক লোভের বশবর্তী হয়ে আলীম শুক্রবার গভীর রাতে মোছা. নারগিস বেগমের বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ওইসময় শব্দ শুনে নারগিস বেগম জেগে উঠেন এবং প্রতিবেশী আলীমকে চিনে ফেলেন।
পরে ঘরে প্রবেশ করার প্রতিবাদ করলে ঘাতক আলীম তার সাথে থাকা ছুরি দিয়ে নারগিস বেগমের পেটে ও গলায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। নারগিসের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার রাতে নারগিস বেগম মারা যান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান