হোম » সারাদেশ » বৃষ্টি উপেক্ষা করে সাঁওতাল বিদ্রোহ দিবসে গাইবান্ধায় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত 

বৃষ্টি উপেক্ষা করে সাঁওতাল বিদ্রোহ দিবসে গাইবান্ধায় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত 

সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৯তম বার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘সিঁধু-কানহু স্মরণে ভয় করি না মরণে’। সাঁওতালরা তীর, ধনুক, ঢোলসহ গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকা থেকে গাইবান্ধায় এসে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
পরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গণেশ মুর্মুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আদিবাসী গবেষক ও রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, আদিবাসী গবেষণা পরিষদের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সভাপতি শেখ নাছির উদ্দিন, রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমন্বয় কমিটির সদস্য অধ্যক্ষ সামিউল আলম রাসু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল গাইবান্ধা জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা আহ্বায়ক মৃনাল কান্তি বর্মন, কৃষক সমিতির জেলা সভাপতি তাজুল ইসলাম প্রধান, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সহ-সভাপতি আজমল হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, মিনহাজুল ইসলাম, আতাউর রহমান সাবু, আরিফুল ইসলাম মিজান, মোহালাইল ইসলাম প্রধান, আদিবাসী নেতা রুমিলা কিস্কু, জামিন হেমব্রম, বিমল বেশারা, থমাস হেমব্রম প্রমুখ।
বক্তারা সাঁওতালদের তিন ফসলি জমিতে ইপিজেড না করার জোর দাবি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!