
নোয়াখালীর সোনাইমুড়ীতে গভীর রাতে পুলিশ সদস্যের স্ত্রীকে পরকীয়া প্রেমিকসহ তালাবদ্ধ করে এলাকাবাসী। শনিবার (৩০ জুন) রাত ২টার সময় সোনাইমুড়ীর একটি ফ্লাটে এঘটনা ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দু’জনকে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত মহিলা হাতিয়া থানার কর্মরত কনস্টেবল রাশেদুল ইসলাম(রাশেদের) স্ত্রী। অন্যদিকে আটক যুবক সতেরো মাইল এলাকার সাহ আলমের ছেলে সাব্বির(২৩)।
এলাকাবাসী জানায়, পুলিশ সদস্যদের স্ত্রী জনৈক মহিলা ফ্লাট বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ড করে আসছে। কিছুদিন পূর্বে উপজেলার নাওতলা গ্রামের এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায়। পরে ঘটনাটি সালিসের মাধ্যমে নিষ্পত্তি হয়। রবিবার গভীর রাতে জাকির মঞ্জিলের ২য় তলার একটি ফ্লাটে এক সাথে দুজনে ধৃত করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার এসআই জাকির হোসেন তাদের দুজনকে ফ্লাটের তালা খুলে থানায় নিয়ে যায়। মহিলাটি পুলিশ সদস্যদের স্ত্রী হওয়ায় ঘটনাটি নিয়ে থানা দেনদরবার চলছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গতকাল গভীর রাতে জাকির মঞ্জিলের একটি ফ্লাট থেকে তালাবদ্ধ অবস্থায় এক মহিলা ও যুবককে থানা নিয়ে আসা হয়েছে।
সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক(ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহিলা ও যুবক থানায় রয়েছেন বলেও জানান তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ঘটনায় কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আটক মহিলা ও যুবক থানায় রয়েছেন।
-মোহাম্মদ হানিফ-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান