
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ সাবরাং এর হাড়িয়াখালি এলাকায় অভিযান চালিয়ে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান
বিজিবি জানান, ২৯ জুন রাত দশটার সময় সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে হাড়িয়াখালি এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান টের পেয়ে আইসের ব্যাগ ফেলে কারবারিরা পালিয়ে যায়। এসময় ব্যাগের ভিতর হতে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয়। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবি’র এই অফিসার।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী