
কিশোরগঞ্জের ভৈরবে শ্রীনগর ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার পলাতক আসামি আলী হোসেন কে গ্রেফতার করেছে থানা পুলিশ । সে শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র ।
গ্রেফতারকৃতকে আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে । পুলিশ সূত্রে জানাযায় ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের দিক নির্দেশনায় এস আই মাসুদ রানা,এস আই আঃ রহমান,এএসআই ফরমান আলী,এএসআই সাইফুল ইসলাম সহ পুলিশের বিশেষ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আজ শনিবার ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আলী হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি। সে বিভিন্ন সময় পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে ভৈরব থানায় ২০০৮,২০১৫ ,২০১৭, ২০১৯ সালে মাদকের ৪ টি মামলা রয়েছে । সে ওই ৪ টি মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামি।
পুলিশ সূত্রে আরো জানা যায় যে, আলী লোকালয়ের বাহিরে একটি নিরিবিলি বাড়িতে বসবাস করত। কোন পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে সে দেশীয় অস্ত্র রাম দা নিয়ে বের হয়ে যেত। তার ভয়ে এলাকার মানুষ পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে থাকত। তাকে গ্রেফতার করায় স্বস্তির নি:শ্বাস ফেলছে এলাকার জনগণ।
-এম আর ওয়াসিম-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২