
নাইক্ষ্যংছড়িতে ঢালু থেকে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ড ফুলতলি গ্রামের মৃত্যু আলী মিয়ার পুত্র মোঃ আবু বক্কর (৫৫)।
শনিবার (২৯জুন) বেলা ১টায় মোঃ আবু বক্কর প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষি কাজ করছিল।
হঠাৎ এক পর্যায়ে আগের কাটা এ পাহাড় থেকে মাটি ধসে পড়লে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ঘটনা সত্য। তার মৃত্যু হয় পাহাড় ধসে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদক কে জানান বিষয়টি তিনি শুনেছেন এবং চেয়ারম্যান কে ঘটনাস্থলে পাঠিয়েছেন পরবর্তীতে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান