হোম » সারাদেশ » পরিবেশের ভারসাম্য রক্ষায় চকরিয়ায় মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ 

পরিবেশের ভারসাম্য রক্ষায় চকরিয়ায় মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ 

গাছে গাছে সাজবে দেশ,সুস্থ রবে পরিবেশ,এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় চকরিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চকরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালন করে।

শনিবার (২৯ জুন) সকাল ১০টায় ফাইতং এলাকার আল-মোস্তফা নূরানীতে, ১১টায় কাকারা বটতলী নূরানীতে, ১২টায় কাকারা মিনিবাজার ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টার, সাড়ে ১২টায় মাঝেরফাঁড়ি সিরাতুল মোস্তাকিম বালিকা মাদ্রাসায়, দুপুর ১টায় পাহাড়তলী নূরানী মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের হাতে ১টি করে চারা উপহার, এবং মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, মানব কল্যাণ ফাউন্ডেশন গত ২০১৪সাল থেকে মানবতার কল্যাণে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় প্রতিবছরের মত এই বছরও শহস্রাধিক বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেছি।

মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এইচ এম রুহুল কাদেরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইসফাতুল ইসলাম জিসানের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের উপদেষ্টা শওকতুল ইসলাম, উপদেষ্টা এস এম মাহমুদুল করিম পাইলট, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ। এছাড়া ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টার মিনিবাজার শাখার প্রধান শিক্ষক রেজাউল করিম, বটতলী শাখার প্রধান নুরুল আজিম,সিরাতুল মোস্তাকিম বালিকার প্রধান কামরুল হাসান সাঈদীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!