প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোরসালিন ইসলাম (২০) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছে। এঘটনায় ৩ জন আহত হয়েছে।
শনিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল - বনপাড়া মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোরসালিন ইসলাম চাপাইনবয়াবগঞ্জ জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাক রাজশাহীতে যাওয়ার সময় জেলার উল্লাপাড়া উপজেলার হরিনচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এসময় ট্রাকের হেলপার নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজশাহী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় আনার চেষ্টা চলছে।
-হুমায়ুন কবির সুমন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.